ভোলায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ১০

0
1363

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় নকীব (২৮) নামের এক অটোচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নকীবের বাড়ি একই উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়রা জানায়, সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি যাত্রীবাহী বাস (নাজমা নম্বর-০১১) চরফ্যাশন থেকে ভোলায় যাচ্ছিল। বাসটি সকাল ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মিলন বাজার নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক নকীবসহ অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে একটি খাদে পড়ে যায়।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here