ভোলায় কোস্টগার্ডের অভিযানে কারেন্ট জালসহ ৭জেলে আটক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7996

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7996, 'post_views_count', '0')

0

“মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” পরিচালনায় কোস্ট গার্ড দক্ষিণ জোন তৎপর ভূমিকা পালন করছে। এর প্রেক্ষিতে ১০ অক্টোবর ২০১৭ সিজি বেইস ভোলার কোস্টগার্ড দুইটি অপারেশন দল ভোলা থানাধীন মেঘনা নদীর ইলিশাঘাট ও ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ০৭টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ০৭ জন জেলে, ১৫,০০০ মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করেন।
আটককৃত কাঠের নৌকাসহ জেলেদের ভ্রম্যমান আদালতের নিকট হস্তান্তর করা হয়। ভোলা সদর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ গরীব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে “মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭” উপলক্ষ্যে সিজি স্টেশান রামগতি অভিযান চালিয়ে ২,০০০ মিটার সুতার জাল, ০১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ২০ কেজি ইলিশ মাছ আটক করেন কোস্টগার্ড। ইঞ্জিন চালিত কাঠের নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করেছে ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ মাছ গরীব ও এতিমদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণজোন ভোলা জেলার জোনাল অফিসার মোসায়েদ জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here