ভোলা সরকারি কলেজে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা।

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 7976

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (7976, 'post_views_count', '0')

0

ভোলা প্রতিনিধি ॥ দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন ভোলা সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে মাদক,জঙ্গিবাদ,বাল্যবিবাহ,চাদাঁবাজি, ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে ভোলা সদর মডেল থানার আয়োজনে সরকারি কলেজের  মিলনায়তনে প্রফেসর পারভীন আকতারের সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রিয়াজুল কবীর। সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া, ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবীরসহ সকল শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মাদক জঙ্গিবাদ, সন্ত্রাস, চাদাঁবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ দেশ ও দেশের জাতির চির শত্রু। এসকল অনৈতিক কার্যকলাপ বন্ধে সকলের এগিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেক অভিবাবকেরা ছেলে/মেয়েদের দিকে নজর রাখতে হবে। যাতে কোনভাবে সন্তান মাদকাশক্ত না হয়। ভোলা জেলা হবে মাদক মুক্ত জেলা। ভোলার মাটিতে মাদকের কোন আস্তানা থাকতে পারবে না। জেলা পুলিশ সুপার মোকতার হোসেন মাদক দমনে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা পুলিশ আপনাদের পাশে আছি থাকবো আপনারাও আমাদেরকে অপরাধ দমনে তথ্য দিয়ে সাহায্য করবেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here