ভূয়া ডিবি পুলিশ আটক

0
712

রাজধানীর ধামরাইয়ের সুয়াপুর এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করার সময় দুই ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে ধামরাই থানার পুলিশ। আটক দুজন হচ্ছে পলাশ (৩০) ও ইউনুছ (২৮)। সুয়াপুর এলাকায় মেম্বার নুরু মিয়ার সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে তাদেরকে আটক করা হয়।

Advertisement

ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) জুলফিকার হায়দার এ ব্যাপারে বলেন, সুয়াপুর এলাকায় ডিবি পুলিশ নামধারী দু’জন সাধারণ মানুষকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে বলে জানান স্থানীয় মেম্বার নুরু মিয়া। তার অভিযোগের ভিত্তিতে সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশ ও  ইউনুছকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here