ভাল কাজের প্রলোভনে যৌন ব্যবসা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29212

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29212, 'post_views_count', '0')

0

যৌন ব্যবসার চক্র থেকে ভারতের এন্টি এক্সটরশন সেল (এইসি) বাংলাদেশ, নেপাল ও ভারতের রাজস্থানের কমপক্ষে ৪০ জন যুবতীকে উদ্ধার করেছেন। ওই চক্রটি এসব যুবতীদের বিদেশে বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে ভালো কাজের প্রলোভন দিয়ে পাঠায়।

Advertisement

তারপর তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করে। এ ঘটনায় এইসি গ্রেপ্তার করেছে তিনজনকে। তারা হলো  মোহাম্মদ আনোয়ার শেখ (৫৬), তিঙ্কু রাজ (৩৬) ও ফরিদ হক আজিজ (৫৫)। তারা কোন দেশের নাগরিক তা বলা হয় নি। এ খবর দিয়েছে অনলাইন দ্য এশিয়ান এইজ। এতে বলা হয়, মুম্বইয়ের ক্রাইম শাখা আন্তর্জাতিক এক যৌন ব্যবসা চক্রের সন্ধান পেয়েছে। এ চক্রটি ভারত ও প্রতিবেশী দেশগুলো থেকে যুবতীদের উপসাগরীয় বিভিন্ন দেশে পাঠায়। ভাল কাজের প্রলোভনে তাদেরকে পাঠানো হলেও প্রকৃতপক্ষে তাদেরকে ওইসব দেশে পাঠানোর পর বাধ্য করা হতো যৌন ব্যবসায়। এ চক্রটির আওতায় এখনও বিদেশে বিপুল সংখ্যক নারী বন্দি আছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজস্থানের একজন নারী কাজের সন্ধান করছিলেন। এক পর্যায়ে তিনি নিজেকে গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তির কাছে নিজের পরিচয় দেন। তিনি জানতেন যে, তারা বিদেশে ভাল কাজে লোক পাঠানোর এজেন্ট। এরই ধারাবাহিকতায় তাকে পাঠানো হয় বিদেশে। সেখানে পৌঁছামাত্র তার পাসপোর্ট কেড়ে নেন নিয়োগকারী ব্যক্তি। এমন অবস্থায় তিনি দেশে রেখে যাওয়া পরিবারের সদস্যদের কাছে নিজের পরিণতির কথা জানান। তাদেরকে বলেন, তিনি পাসপোর্ট ফিরে পাচ্ছেন না। এক পর্যায়ে তিনি দেশে ফিরে আসার জন্য যোগাযোগ করেন আনোয়ার শেখের সঙ্গে। কিন্তু আনোয়ার তাকে পাসপোর্ট ফেরত দেয়ার জন্য এবং নিরাপদে মুক্তি দেয়ার জন্য ২ লাখ রুপি দাবি করে। এ অবস্থায় ওই যুবতী অভিযোগ করেন যথাযথ কর্তৃপক্ষের কাছে। ফলে আস্তে আস্তে সব তথ্য ফাঁস হতে থাকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here