ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে আত্মহত্যা করেছেন এক ছাত্রী

0
391

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে আত্মহত্যা করেছেন নোহা (১৮) নামে এক শিক্ষার্থী। রোববার (১৬ জানুয়ারি) সকালে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকার নিজস্ব বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।রবিবার (১৬ জানুয়ারি) সকালে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকার একটি বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁসি দেয় নোহা।নিহত নোহা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মোমিনখাঁরহাট গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও ধামরাই ২০ শয্যা হাসপাতালের ডাক্তার নুসরাত জাহানের ছোট বোন। সে পরিবারের সাথে সাভারের রাজাশনের পলুরমার্কেট এলাকায় ভাড়া থাকতো।নিহতের বোন নুসরাত জাহান বলেন, নোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরীক্ষায় পাস করতে না পেরে সে হতাশ ছিল। এই কষ্ট থেকেই হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন-উর-রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here