বড় ভাইকে দেখতে এসে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছোট ভাই নিহত

0
609

নড়াইল সদর হাসপাতালে ভর্তি অসুস্থ বড় ভাই হৃদয় শেখকে (২৫) দেখতে এসে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই আকাশ শেখ (১৮) নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের সীমাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত আকাশ নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ বিক্রির কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, বড় ভাই হৃদয় বৃহস্পতিবার সকালে বাড়িতে হঠাৎ করে স্ট্রোক করার পর তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে আকাশ তার ভাই হৃদয়কে হাসপাতালে গিয়ে দেখার পর মোটরসাইকেলযোগে কাজে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল-লোহাগড়া সড়কের সীমাখালী এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ নিহত হন। নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here