ব্রিটিশমন্ত্রীর সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক ব্রেক্সিটের পর বাংলাদেশের সাথে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23408

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23408, 'post_views_count', '0')

0

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বৃটেনের প্রায় দুইশতধিক কোম্পানি বাংলাদেশে কাজ করছে, বিনিয়োগের পরিমানও অনেক। বৃটেন ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পর (ব্রেক্সিটের পর) বাংলাদেশের সাথে বাণিজ্য আরো বাড়বে। বর্তমানে উভয় দেশের বাণিজ্য প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার। বৃটেন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিনত হলে বৃটেন বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে । এ জন্য বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। বৃটেনও বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ আশা করছে, ব্রেক্সিটের পর বৃটেনের সাথে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোড়দার হবে।

Advertisement

বাণিজ্যমন্ত্রী আজ (০১ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে ঢাকায় সফররত ব্রিটিশ স্টেট মিনিস্টার ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক এ্যাট দি ফরেন এন্ড কমনওয়েল্থ অফিস মার্ক ফিল্ড, এমপি-(গধৎশ ঋরবষফ,গচ)- এর সাথে মত বিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।

 

তোফায়েল আহমেদ বলেন, বিশে^র মধ্যে বাংলাদেশ বর্তমানে ৪২তম অর্থনীতির দেশ। ২০৩০ সালে বাংলাদেশ ২৮তম দেশে পরিনত হবে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিজ অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশের পদ্মা সেতুতে বিশ^ব্যাংক বিনিয়োগ না করতে চাইলে, বাংলাদেশ নিজ অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ করে যাচ্ছে। বাংলাদেশের বাজেট এখন আর বিদেশরী সাহায্যের উপর নির্ভর নয়। নারীর ক্ষতায়নে এ অঞ্চলের মধ্যে বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশের জাতীয় সংসদের ৭৩জন নারী এমপি রয়েছে। কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি চোখে পরারমতো। তৈরী পোশাক শিল্পে ৪৫ লাখ শ্রমিকের ৮০ ভাগ শ্রমিক নারী। নারীর ক্ষতায়নে বাংলাদেশ এখন অনেক এগিয়ে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৃটেন চায় বাংলাদেশে সকল দলের অংশ গ্রহণমূলক ও গ্রহনযোগ্য নির্বাচন। আমরাও তাই চাই। দেশের সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আয়োজন করবে। দেশের নির্বাচন কমিশন স্বাধীন। দেশের সকল রাজনৈতিক দল এ নির্বানে অংশ গ্রহণ করবে। দেশে সকল দলের অংশ গ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচন হবে, এটা সকলের প্রত্যাশা। এজন্য প্রধান বিরোধী দল বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে দায়ীত্বশীল ভূমিকা রাখতে হবে। বিএনপি বিগত জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। বিএনপির সামনে নির্বাচনের কোন বিকল্প নেই। পর পর দু‘বার জাতীয় নির্বাচনে অংশ না নিলে একটি রাজনৈতিক দলের রেজিষ্ট্রেশন থাকে না। আমার বিশ^াস, বিএনবি এ ঝুকি নিবে না। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-র উচিৎ হবে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পরবে।

বৃটিশমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মহতি কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ মানবতার জন্য বড় কাজ করেছে। এজন্য বৃটেন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। আমি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি এবং বাস্তবচিত্র দেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে। এ বিষয়ে বৃটেন সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ বৃটেনের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ বৃটেনে বাস করেন। অনেকেই পড়া লেখা করছেন। উভয় দেশের সম্পর্ক শক্ত অবস্থানে রয়েছে। বৃটেন ইউরোপিয়ন ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পরও উভয় দেশের চলমান বাণিজ্য অব্যাহত থাকবে এবং আরো বৃদ্ধি পাবে।

এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু, বৃটেনের জেন্ডার সমতা বিষয়ে স্পেশাল রিপ্রেজেনটেটিভ ফরেনসেক্রেটারি জোয়ান্না রিপার, ঢাকাস্থ বৃটিশ ভঅরপ্রাপ্ত হাই কমিশনার কানবার হুসেইন বরসহ সংশ্লিষ্ট কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here