ব্রিটিশ নাগরিকের ৪৩ বছরের জেল বাংলাদেশীকে হত্যার দায়ে

0
826

লন্ডনের মসজিদের কাছে মুসল্লিদের ওপর ভ্যান চালিয়ে বাংলাদেশীকে হত্যার দায়ে অভিযুক্ত ব্রিটিশ হামলাকারীকে ৪৩ বছর কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। বিবিসি জানায়, এই সাজা অনুযায়ী কার্ডিফের বাসিন্দা ৪৮ বছর বয়সী ড্যারেন ওসবর্নকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। গত বছরের ১৯ জুন উত্তর লন্ডনের ফিন্সবুরি পার্কে মসজিদের কাছে মুসল্লিদের ভিড়ে গাড়ি উঠিয়ে দেয় ওসবর্ন।

Advertisement

এতে ৫১ বছর বয়সী বাংলাদেশী মুকাররম আলী নিহত হন। এতে  আহত হন আরো ১২ জন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) লন্ডনের ওই আদালতের বিচারক রায় ঘোষণার সময় এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। আদালতে বিচারক বলেন, মৌলবাদের দিকে ঝুঁকে পড়া ওসবর্ন ইসলাম বিদ্বেষ থেকেই ওই হামলা চালিয়েছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here