ব্যাচ’৯২ গ্রাজুয়েট ক্লাব এর আত্মপ্রকাশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 58927

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (58927, 'post_views_count', '0')

0

দেশ-বিদেশে অবস্থানরত গ্রাজুয়েটদের ভেতর মেলবন্ধন এবং দেশ ও জাতির জন্য নিবেদিত হওয়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করল ব্যাচ’৯২ গ্রাজুয়েট ক্লাব নামের সামাজিক সংগঠন। বৃহস্পতিবার ১১ ই মার্চ রাজধানীর ঠিকানা ডে আউটারসে বিভিন্ন জেলা থেকে আগত গ্রাজুয়েটদের গেট টুগেদার অনুষ্ঠানে দোয়া  মাহফিল এবং লগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করল ক্লাবটি। শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, স্বাস্থ্য ক্যাম্প, গরীব ও দুস্থদের বিভিন্ন সহায়তা এসব নিয়ে কাজ করবে সংগঠনটি। এ সময় ক্লাবের উদ্যোক্তা তথ্যপ্রযুক্তিবিদ এম এ কবির জানান, কার্যক্রম শুধু দেশের গণ্ডিতেই নয় প্রবাসেও চলমান থাকবে। ধর্ম বর্ণ রাজনীতি বা ভৌগলিক সীমারেখার  ভেদাভেদের উর্ধে থেকে আমরা ক্লাবের সদস্যবৃন্দ নিজেদের সম্পর্কোন্নয়নের পাশাপাশি বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, আইটি খাতে বিনামূল্যে প্রশিক্ষণ, ঘুড়ি উৎসব আয়োজন,  দুঃস্থদের কল্যাণ, মাদক ও নারী-শিশু নির্যাতন রোধ কল্পে সামাজিক সচেনতা বৃদ্ধি ইত্যাদি অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করবো।

Advertisement

কেবলমাত্র মাধ্যমিকে ১৯৯২ সালে উত্তীর্ণ এবং পরবর্তীতে গ্রাজুয়েটদের এই ক্লাবে সদস্য হিসেবে আবেদন করতে পারবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্লাবের অপর উদোক্তা শরিফুল ইসলাম শরিফ।

আজ সোমবার, ১৫ মার্চ বিকেলে গাজীপুরের ১৯ শে মার্চ মিডিয়া পল্লীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের উদ্যোক্তা তথ্যপ্রযুক্তিবিদ এম এ কবির জানিয়েছেন, আসছে পবিত্র রমজান ও ঈদুল ফেতর উপলক্ষে “ব্যাচ’৯২ গ্রাজুয়েট ক্লাব” ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে।

এরমধ্যে দুঃস্থ-অসহায়দের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল, ঈদুল ফেতররের পোশাক বিতরণ এবং ঈদ সামগ্রী বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন। যা দেশের বিভিন্ন জেলায় আয়োজন করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here