বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন বলিউডের পুরুষরা

0
729

সব সময় সোজাসুজি কথা বলতে ভালবাসেন তিনি। আর ট্রেন্ডিং টপিক হলে তো চালিয়ে খেলাই তার পছন্দ। তিনি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সেই নমুনা সম্প্রতি ফের দেখিয়েছেন নায়িকা। এক সাক্ষাৎকারে বলিউডের ‘ক্যাট ফাইট’ নিয়ে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়। নায়িকা পাল্টা প্রশ্ন করেন, এ

Advertisement

ধরনের প্রশ্ন শুধু মেয়েদেরই করা হয় কেন? সোনাক্ষী শেয়ার করেছেন বলিউডের অন্দরের কথা। তার দাবি, বলিউডে পুরুষরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে তারা নাকি অনেক বেশি গসিপ করেন। এমনকি কখনও কখনও পুরুষদের গসিপ মেয়েদেরকেও নাকি হার মানায়! সোনাক্ষীর এই কথায় নতুন জল্পনা শুরু হয়েছে বলিউডে। অনেকই বলছেন, পুরুষ হোক বা নারী, গসিপ সবাই করেন। তবে পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন, এমন মন্তব্য নিয়ে আপত্তি তৈরি হয়েছে বিভিন্ন মহলে। সেই বিতর্কে অবশ্য পাত্তা দিতে নারাজ সোনাক্ষী।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here