একদিন এক মহিলা ছুটে এসে আরজ করতে লাগল, হে আমীরুল মোমেনিন, আমার হাত থেকে এক শিশি তৈল হঠাৎ মাটিতে পড়ে যায়। আর মাটিও সাথে সাথে তা চুষে নেয়। এখন আপনার কাছে আমার আরজ, আমি আমার তৈল
ফেরত চাই। অতঃপর হযরত উমর রাদিআল্লাহু তায়ালা আনহু একটি কাগজের টুকরা হাতে নিয়ে তাতে কি যেন লিখলেন, লিখার পর তা ভাঁজ করে ওই মহিলা টির হাতে দিলেন। এবং বললেন, যাও তৈলের শিশি টি যেখানে পড়ে ছিলো ঐখানে এই কাগজ টা ফেলে দিও।
মহিলা টিও তাই করল, সাথে সাথে জমিন ওই মহিলার তৈল তার থেকে বের করে দিলো,এর পর মহিলা টি তার তৈলের শিশিটি ও পূর্ণ করে নিলো, অতঃপর কৈতুহলি হয়ে মহিলাটি ওই কাগজ আবার হাতে তুলে নিলেন, এবং দেখতে লাগলেন, যে আমিরুল মোমেনিন এই কাগজে কি এমন লিখেছিলেন!!
যে মাটি, তৈল গুলা ভক্ষণ করে আবার বের করে দিলো!! অতঃপর মহিলা টি দেখলেন, ঐ কাগজে আমীরুল মোমেনিন রেখেছেন যে, হে জমিন এই মহিলাটির তৈলগুলো বের করে দাও যা তুমি ভক্ষণ করেছো, নইলে তোমার মাঝে একজন বে নামাযী কে দাফন করে দিবো!!’দেখুন!
বে নামাযী কে জমিন পর্যন্ত ভয় পায়, ঘ্রণা করে জমিন পর্যন্ত গ্রহণ করতে চায় না আমরা যারা নামায পড়িনা!

