নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ব্যপারে শনিবার দুপুরে নির্যাতিতা যুবতী নিজেই বাদী হয়ে হাইজাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আসামি করে মামলা করেছেন।আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, উপজেলার নারান্দী এলাকার ওই যুবতীকে গত এক মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আনোয়ার হোসেন বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে অন্তত ১৫ বার ধর্ষণ করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে বিয়ের কথা বলে আনোয়ার তার বাড়িতে নিয়ে মেয়েটিকে আবারও ধর্ষণ করে। বিষয়টি জানানজানি হলে পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দিলে আনোয়ার তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ওসি জানান, পরে শনিবার দুপুরে ওই যুবতী নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মামলার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

