বিল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

7

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29494

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29494, 'post_views_count', '0')

0

কিশোরগঞ্জে একটি বিল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের রৌহা বিলে মাছ ধরার বাঁশের মাচা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

 

তার নাম আবু নাঈম মো. গোলাম মবিন (২২)। তিনি তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের মাহফুজুল হাফেজ এর ছেলে। তাদের পরিবার শহরের হয়বত নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার বিকালে নিকলী উপজেলার বেড়িবাঁধ দেখার কথা বলে বাসা থেকে বের হয় মবিন। এরপর তার আর কোন খোঁজ পায়নি তার পরিবার। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, মবিন মাদ্রাসায় পড়ালেখার পর সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি জানান, কিছুটা মস্তিষ্ক বিকৃতির কারণে এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এ বিষয়ে তার চিকিৎসাও চলছিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here