বিআরবি’র ফ্যান ভেঙে পড়লো ১ বছরেই

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 36710

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (36710, 'post_views_count', '0')

0

ঢাকা কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রবাসে চলন্ত অবস্থায় একটি সিলিং ফ্যান রড ভেঙে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতে খবর পাওয়া না গেলেও ছাত্রবাসে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া বিআরবি’র ফ্যান ভেঙে পড়লো ১ বছরেই।

Advertisement

 

মঙ্গলবার ভোরে কলেজের ছাত্রবাসের ২০১ রুমে বিআরবি’র কোম্পানির সিলিংটির রড ভেঙে গেলে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বিআরবি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ফ্যানটি কেনা হয় এক বছর আগে। যার ওয়ারেন্টি ছিলো দশ বছরের। ইঞ্জিনিয়ার বিআরবি কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে এমন নিম্নমানের ফ্যান দিয়েছে ঢাকা কলেজের প্রতিটি হলে এমন অভিযোগ শিক্ষার্থীদের। ঢাকা কলেজের শিক্ষার্থী কাওসার আহামেদ জানান, ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে দেখি সিলিং ফ্যানটি নিচে পড়ে আছে। ‘ফ্যানটি মাথার ওপর পড়লে হয়তো দিনটি আমাদের পরিবারের জন্য একটি ভয়াবহ দিন হতে পারতো। এই ঘটনাটি সহজে ছেড়ে দেয়ার মানে নেই। যে কোম্পানি সেবার ওয়ারেন্টি দিয়ে এমন ঘাতক প্রডাক্ট বাজারে ছাড়ছে তাদের কি আমরা আমাদের হত্যার লাইসেন্স দিয়েছি?। তিনি বলেন, এবিষয় আমরা প্রথমে কলেজ প্রশাসনকে জানাবো। তারা যদি ব্যবস্থা না গ্রহণ করে তাহলে আমরা বিআরবি কোম্পানির বিরুদ্ধে মামলা করবো। শহীদ ফরহাদ হোসেন ছাত্রবাসের হল প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। সিলিং ফ্যানগুলো গত বছর নেওয়া। একসাথে প্রায় শতাধিক ফ্যান নেওয়া হয়েছে। ক্লাস রুমেও এই ফ্যান ব্যবহার করা হয়েছে। আমি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করবো। এছাড়া ৭ দিনের মধ্যে ছাত্রবাসের সকল ফ্যান চেক করবো। কোন সমস্যা থাকলে ফ্যান পরিবর্তন করে দেওয়া হবে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here