বাড়ির জমিকে কেন্দ্র করে সোনারগাঁয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ,গুরুতর আহত ২

0
981

সোনারগাঁ প্রতিনিধি ঃ   নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বাড়ি জমি  নিয়ে কেন্দ্র করে  ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ২জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকাল  ৪ ঘটিকায় সোনারগাঁ উপজেলা সাহাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো জিয়া উদ্দিন ভূইয়া জীবন ও তার স্ত্রী । আহতদের রক্তাক্ত জভম অবস্থায় স্থানীয় লোকজন সোনারগাঁ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান ।
আহত জিয়া উদ্দিন ভূইয়া জীবন জানান আমি একজন ব্যবসায়িক , আমার ছোট ভাই মো. রিপন ও মো. বাবুল আমার সাথে দির্ঘদিন যাবৎ বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল,তখন এলাকার শালিসের মধ্যে জায়গা ভাগা ভাগি হয়। মো. রিপন তার জায়গা বিল্ডিং করে , আমি আমার জায়গা বিল্ডিং এর কাজ ঘরিলে সে আমাকে বাধা দিয়ে লোহার পাইপ দিয়ে আমার মাথায় আগাত করে । আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, আমার মাথায় ১০ টি সিলি লাগছে। আমার স্ত্রীকে লাঠি দিয়ে আগাত করে।  সে আমাকে সব সময় ভয় দেখায় । জিয়াউদ্দিন ভূইয়া জীবন বাদী হয়ে২ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের  জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here