বাসার ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

0
678

রাজধানীর ভাসানটেকের দেওয়ানপাড়ার একটি বাসার ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের উভয়েরই বয়স আনুমানিক ২০ বছর বলে জানা গেছে।

Advertisement

 

তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত ওই দম্পতি হলেন- রাশেদ (২০) ও মালা (২০)। ছয়দিন আগে দেওয়ানপাড়ার ওই বাসায় ওঠেন তারা। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাসা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে ভাসানটেক থানার ওসি সাব্বির আহমেদ জানান। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে তিনি গণমাধ্যমকে জানান। বিকালে খবর পেয়ে বাসার একটি রুম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here