বাসচালক খোকনকে আটক করেছে র‌্যাব

0
738

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে এক বছরের শিশু আকিফা মৃত্যুর ঘটনায় বাসচালক খোকনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার রাতে ফরিদপুর জেলার সদর থানার বঙ্গেশ্বরী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। মহিত মিয়া ওরফে খোকন(৩৫) চাঞ্চল্যকর শিশু আকিফা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

Advertisement

আজ বৃহস্পতিবার র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি মুহাইমেনুল রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আকিফার মামলায় গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদিনকে ফরিদপুর থেকে আটক করেছিলেন র‌্যাব সদস্যরা। সোমবার সকালে মালিকের পক্ষের আইনজীবীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমএম মোর্শেদের আদালতে জামিন আবেদন করেন। একই সময়ে আদালতে আত্মসমর্পণ করেছিলেন ড্রাইভার মহিত মিয়া ওরফে খোকন। পরে আদালত দুজনকে জামিন দেন। গত ২৮ আগস্ট রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস শহরের চৌড়হাঁস মোড়ের কাউন্টারে এসে থামে। সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরের শিশুকন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পারা হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্নো ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে দেন। বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয় শিশুকন্যা আকিফা। বাসের ধাক্কায় রিনা বেগমও আহত হন। এরই মধ্যে বাসটি দ্রুত পালিয়ে যায়। ২৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় শিশু আকিফা। পরে আকিফার বাবা হারুন উর রশীদ গত ৩০ আগস্ট এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় বাসচালক ও মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করতে গেলে পুলিশ তা ৩০৪ ধারায় নথিভুক্ত করে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here