বাসচাপায় মারা গেছেন দাদাসহ দুই নাতি

6

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 22776

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (22776, 'post_views_count', '0')

0

রংপুরের কাউনিয়ায় দাদাকে ট্রেনে তুলে দিতে যাওয়ার সময় বাসচাপায় মারা গেছেন দাদাসহ দুই নাতি। বৃহস্পতিবার সকালে উপজেলার হলদীবাড়ী এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তারা। কাউনিয়া থানার ওসি (তদন্ত) আবদুল আজিজ  জানান, বৃহস্পতিবার সকালে দাদা আব্দুস সাত্তার সাক্কুকে জামালপুরে যাওয়ার জন্য কাউনিয়া স্টেশনে দোলনচাপা ট্রেনে তুলে দিতে মোটরসাইকেল রওনা দেন দুই নাতি আবুল কালাম (২৪) মো. সোলেমান মিয়া (২৭)।

Advertisement

পথিমধ্যে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের হলদিবাড়িতে ময়মনা এন্টারপ্রাইজ নামের একটি ঢাকা কোচ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।  মৃত আব্দুস সাত্তার সাক্কু (৬৫) জামালপুরের ইসলামপুরের চর শিশুয়া গ্রামের মৃত মহিচ উদ্দিনের পুত্র। তিনি তার ছেলেদের বাড়ি গংগাচড়া উপজেলার চর মরনেয়া গ্রামে বেড়াতে এসেছিলেন। মৃত আবুল কালাম (২৪) ওই এলাকার আহাজ উদ্দিন এবং সোলেমান মিয়া  ইয়াকুব আলীর পুত্র। ওসি তদন্ত  আরো জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here