বাস মালিক সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 81960

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (81960, 'post_views_count', '0')

0

Advertisement

মিঠু আহমেদঃ সিটি বন্ধন বাস মালিক সমিতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর‘র নেতৃবৃন্দ।

২০ আগস্ট মঙ্গলবার রাত ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিটি বন্ধন বাস মালিক সমিতির সাথে সাক্ষাৎ করে। এসময় উপস্থিত ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ফারুক হাওলাদার, শহর শাখার সভাপতি আব্দুস সোবহান প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলে, “স্বৈরশাসন থেকে আমরা সমগ্র জাতি মুক্তি পেয়েছি। বিশেষ করে পরিবহন সেক্টরে রাস্তা-ঘাটে বিভিন্ন চাঁদাবাজীর শিকার হতে হয় আপনাদের। আশাকরি এখন সেই হয়রানি কিছুটা লাঘব হয়েছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র পরিচালিত হয় মানুষ দ্বারা। তাই রাষ্ট্র সংশোধন পরিপূর্ণ হবে যখন সেই মানুষকে সংশোধন করা যাবে। তাই ইসলামী আন্দোলন ব্যক্তি সংশোধন বা পরিশুদ্ধ করার জন্য তৎপর। তাই ইসলামী আন্দোলনের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানা মাসুম বিল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here