বাস চাপায় বাবা-মেয়ে নিহত: মা আহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 20227

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (20227, 'post_views_count', '0')

0

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মটরসাইকেল আরোহী আনিসুজ্জামান ইসমাইল (৪০) ও তার ৬ বছরের মেয়ে রানিসা নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী রোজিনা বেগম (৩৩) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহত রোজিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আনিসুজ্জামান ইসমাইল বাগেরহাট শহরের রাহাতের মোড়ে চশমার দোকান ইসমাইল অপটিক্যালের মালিক।

Advertisement

বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তার উপর পড়ে যান। এসময় পুরুষ আরোহী আনিসুজ্জামান ও তার ৬ বছরের মেয়ে রানিসা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন রোজিনাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যাত্রীবাহিবাসটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here