বাবুর্চির কাজ দেওয়ার নাম করে দুইবোনকে গণধর্ষণ, গ্রেফতার ১

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51371

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51371, 'post_views_count', '0')

0

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাবুর্চির কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে দুইবোনকে রাতভর গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। 

Advertisement

সোমবার (২৪ আগস্ট) রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

পরদিন মঙ্গলবার (২৫ আগস্ট) দর্শনা থানা পুলিশ নির্যাতিত ওই দুই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজন আনোয়ার হোসেন সুমনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। আনোয়ার হোসেন সুমন একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, নির্যাতিত ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বার্বুচির কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত সোমবার বিকেলে অভিযুক্তরা তাদের বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ওই দুই নারীকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের মিলনের বাড়িতে রেখে পাঁচ জন মিলে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশ নির্যাতিত দুইবোনকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে পাঁচ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানিয়েছেন, নির্যাতিত দুই নারীকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here