বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে

0
595

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ছেলে বৈদ্ধ কিসকুকে (২৮) আটক করেছে পুলিশ।

Advertisement

শনিবার রাত ৭টার দিকে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম- তালা কিসকু (৫৭)। তিনি বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসী পশ্চিম পাড়ার মৃত বাধন কিসকুর ছেলে। জানা যায়, বাবা তালা কিসকু ও ছেলে বৈদ্ধ কিসকু মধ্যে একাধিক বিয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে বাবা ছেলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় ছেলে বৈদ্ধ কিসকু তার বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে যখম করে। এতে ঘটনাস্থলেই তালা কিসকু মারা যান। বাবাকে মারধরের সময় বাঁধা দিতে গেলে লাঠি দিয়ে পিটিয়ে সৎ মা সুমি হাসদার পা ভেঙে দেয় বৈদ্ধ কিসকু। পরে স্থানীয়রা বৈদ্ধ কিসকুকে আটক করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও বৈদ্ধ কিসকুকে আটক করে থানায় নিয়ে আসে। বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রোববার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর লাশ সৎকারের জন্য পরিবারের হাতে তুলে দেয়া হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বোচাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here