বাড়িতে ডেকে নিয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 80585

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (80585, 'post_views_count', '0')

0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকসংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে ডেকে নিয়ে মো. হৃদয় নামে এক যুবককে ছুরিকাঘাত
করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. হৃদয় যাত্রাপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। ঘাতক রুবেলও একই গ্রামের বাসিন্দা।

Advertisement

স্থানীয়রা জানান, হৃদয় ও রুবেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে। সকালে হৃদয়কে ডেকে
নিজ বাড়িতে নিয়ে যায় একই গ্রামের রুবেল। এ সময় বাড়ির উঠানে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা
ঘটে। একপর্যায়ে হৃদয়কে ছুরিকাঘাত করে রুবেল। পরে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এবং পররে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যায় সে।
নিহতের বাবা মো. জসিম উদ্দিন বলেন, সকালে আমার ছেলে হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রুবেল। কিছুক্ষণ
পরে আমার মেয়ের জামাইয়ের ফোনে জানতে পারি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় উপজেলা হাসপাতালে। পরে ঢাকা
নিয়ে যাওয়ার পথে হৃদয় মারা যায়।
তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আটক রুবেলের মা লালুবেগম বলেন, বাড়ির উঠানেই হৃদয়ের সঙ্গে রুবেলের হাতাহাতি হয়। একপর্যায়ে রুবেল
হৃদয়কে ছুরিকাঘাত করে। আমার এ ছেলে মাদকাসক্ত, তার অত্যাচারে আমার পরিবারটি ধ্বংস হয়ে গেছে। সে যেন
জেল থেকে বেরিয়ে আসতে না পারে, আমি তার কঠিন শাস্তি দাবি করছি।
আশুগঞ্জ থা নার ওসি নাহিদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের টাকা নিয়ে দুজনের মধ্যে
বিরোধ ছিল। হত্যার সঙ্গে জড়িত রুবেলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা
সদর হাসপাতালের মর্গেপাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here