বাংলাদেশিদের জন্য ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে বাসের ব্যবস্থা

0
536

চলমান যুদ্ধের  মধ্যে  ইউক্রেনে নিরাপত্তা শঙ্কায় দেশটি থেকে পোল্যান্ডের মেডিকা সীমান্তে জড়ো হয়েছেন বাংলাদেশি। পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস সেখানে তাদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছেন বলে জানা যাচ্ছে । এক প্রতিবেদনের জানা, যায় আজ বুধবার পর্যন্ত বাসটি সেখানে থাকবে। মেডিকা সীমান্ত পেরিয়ে সড়কের পাশেই রাখা হয়েছে বাসটি। বাসের সামনের গ্লাসে বাংলাদেশের দূতাবাসের নাম ও লোগো লাগানো রয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগী। আমাদের কয়েকটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে। হোয়াটস অ্যাপের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সবাই আমাকে জানাচ্ছেন। মোবাইলে যখনই আমরা তথ্য পাচ্ছি কারো সহায়তা দরকার, সঙ্গে সঙ্গে সেখানে আমরা নিজেরাই যাচ্ছি বা রিসোর্স মোবিলাইজ করার চেষ্টা করছি।

Advertisement

বাসে আশ্রয় নেওয়া এক, শিক্ষার্থীরা বলেন, সীমান্ত ক্রস করার পর আমি জানতে পেরেছি এমন একটি ব্যবস্থা করা হয়েছে। এখন আপাতত আমি ওয়ারশো যাব। ওখানে গিয়ে বিশ্রাম নিয়ে পরে পরিকল্পনা করব কোথায় যাব। আমাদের বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকজন বাংলাদেশি ছিলেন। তারা এর আগেই পার হয়েছেন। আজ এই সীমান্ত দিয়ে বাংলাদেশের ২০-২৫ জন পার হতে পেরেছেন।

এদিকে পোল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও ইউক্রেন থেকে আসা স্বদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। মেডিকা সীমান্তে স্বেচ্ছাসেবী হিসেবে দূতাবাসের দলের সঙ্গে কাজ করছেন তারা।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here