বাংলাদেশি নিহত সৌদিতে সড়ক দুর্ঘটনায়

3

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 14822

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (14822, 'post_views_count', '0')

0

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দেওয়ান নাঈম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম। তিনি সৌদি আরবে লরি চালানোর কাজ করতেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

Advertisement

 

নিহত নাঈম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া দেওয়ানপাড়া এলাকার মৃত দেওয়ান আবদুস সালামের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে নাঈম হোসেনের বন্ধু লাল মিয়া রাজু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংসার জীবনে দেড় বছরের এক ছেলে সন্তানের জনক নাঈম। প্রায় ছয় মাস আগে পারিবারিক অভাব-অনটন পূরণের জন্য সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। সেখানে একটি হোটেলে কিছুদিন কাজ করার পর চাকরি নেন লরি চালক হিসেবে। সেখানে কর্মরত অবস্থায় গতকাল বিকেল ৩টার দিকে রিয়াদে লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নাঈম। লরি উল্টে গিয়ে গুরুতর আহন তিনি। হাসপাতালে নেওয়ার পর স্থানীয় সময় রাত ১১টার দিকে নাঈমের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় নাঈমের নিহত হওয়ার খবর আজ সকালে রিয়াদ থে‌কে মুঠোফোনে নাঈমের বন্ধু আল মামুন তার পরিবারকে জানান। এ খবর শোনার পর থেকে নাঈমের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নাঈমের মরদেহের অপেক্ষায় এখন সময় গুনছেন নাঈমের মা, স্ত্রী, বোনসহ অন্যান্য স্বজনরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here