বলিউডে গরম খবর মাহি গিল: বিয়ে আগেই সন্তানের মা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 38927

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (38927, 'post_views_count', '0')

0

বিনোদন ডেস্ক: খুব বেশি ছবিতে কাজ না করলেও বলিউডে এসেই বেশ নজর কেড়েছিলেন মাহি গিল। ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ ছবির সিরিজে তার অভিনয় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। ঝুলিতে আছে ‘দেব ডি’, ‘দাবাং’ এর মতো ছবিও। সেই অভিনেত্রীই এবার নিজের সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। মাহি গিল এমন একজন অভিনেত্রী যার অভিনয় ও কাজের কথা জানা গেলেও ব্যক্তিগত জীবনের খবর সেভাবে জানা যায় না। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছেন তার ‘বয়ফ্রেন্ড’ আছে এবং তিনি লিভ-ইন সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, তার এক বছর তিনেকের মেয়েও রয়েছে।

Advertisement


তার মেয়ের নাম ভেরোনিকা। অভিনেত্রী জানান, তিনি বিয়ে করেননি, তবে মেয়ের মা হিসেবে তিনি গর্বিত। মুম্বইতেই থাকেন মেয়েকে নিয়ে। আর তার প্রেমিক থাকেন গোয়াতে। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে গোয়ায় যান মাহি। যেদিন ইচ্ছা করবে, সেদিনই বিয়ে করবেন বলে জানিয়েছেন মাহি। তবে বিয়ে না করেও পরিবার সন্তান সবই পাওয়া যায়। তাই আলাদা করে বিয়ের প্রয়োজনীয়তা আছে বলেও তিনি মনে করেন না। তবে ভেরোনিকা তার নিজের সন্তান নাকি তাকে তিনি দত্তক নিয়েছেন সে বিষয়টি স্পষ্ট করেননি মাহি গিল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here