বর্তমান সরকারের সময় দেশের কোন উন্নয়ন হয়নিৃৃৃৃ.. ৃৃৃৃ..বিএনপি’র সিনিয়র যুগ্¥ মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 5641

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (5641, 'post_views_count', '0')

0

বিএনপি’র সিনিয়র যুগ্¥ মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারের সময় দেশের কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে ক্ষমতাসীন দলের কতিপয় অসাধু নেতার। দেশের উন্নয়নের যে ফিরিস্তি আ’লীগ তুলে ধরে তা শুধু তাদের গলায় কন্ঠে আর জিহ্বায়। শনিবার বিকালে দলীয় কার্যালয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রিজভী আহমেদ আরো বলেন, বিএনপি চেয়ারপারসন এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট দিয়েছেন। কিন্তু আমরা এর চাইতে বেশি সদস্য পাব বলে আশা করি। তিনি বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে আ’লীগ ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি চোখের চিকিৎসা করতে গেছেন। অথচ বলা হচ্ছে তিনি লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন। কিসের যড়যন্ত্র, কার সঙ্গে ষড়যন্ত্র। এসব আ’লীগের ভেতরে আছে। ষড়যন্ত্র করে বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। তাই তারা সব কিছুতেই ষড়যন্ত্র খুজে বেড়ায়।
প্রধান অতিথি’র বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এটা আ’লীগ বুঝে গেছে। এজন্য বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু তারা সফল হবে না। তিনি আরো বলেন, আ’লীগের দু:শাসনের কারনে বিএনপি প্রতি সাধারন মানুষের আশা আকাঙ্খা বেড়েছে। বর্তমানে দেশের ৭০ ভাগ মানুষের বিএনপি’র প্রতি সাপোর্ট রয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক নাজিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ওমর শাহনেয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডা. দেওয়ান মো: সালাউদ্দিন, সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক, এড: নিপুন রায় চৌধুরী, আহসান উল্লাহ চৌধুরী, রেজাউল কবির পল, বদিউজ্জামান বাবুল, জয়নাল আবেদীন বাবুল, এড: আবু সেলিম চৌধুরী, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here