বছর জুড়ে বিজিবি’র অভিযান: হাজার কোটি টাকার বেশী চোরাচালান ও মাদক জব্দ

0
421

অপরাধ বিচিত্রা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি ‘অতন্দ্র প্রহরী’র দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি গত বছরের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১,০৭৩ কোটি ৪৩ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

Advertisement

 বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২,২৪,৪০,০০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩,৩১,৭৮৫ বোতল ফেনসিডিল, ২,১৩,৯৮৯ বোতল বিদেশী মদ, ৩,২৬৮ লিটার বাংলা মদ, ১,৩১,৮৯৯ ক্যান বিয়ার, ১৯,৪৯২ কেজি গাঁজা, ১৩৯ কেজি হেরোইন, ২,২৪,৬৫৭টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন, ২,৩৭,৫০৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬৮,০৪৭টি ইস্কাফ সিরাপ, ৭,১৬৯টি এমকেডিল/কফিডিল, এবং ৬০,৯২,১৮৪টি অন্যান্য ট্যাবলেট।

 জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫০ কেজি ৪৩৩ গ্রাম স্বর্ণ, ৩২১ কেজি রূপা, ৫৫,৯৪৭টি শাড়ি, ৩০,২৪৫টি থ্রিপিস/শার্টপিস, ৯,৬২৭টি তৈরী পোষাক, ২,১৫৯ মিটার থান কাপড়, ১২,৯৫,৫৪২টি কসমেটিক্স সামগ্রী, ৩৮,৩৮১ ঘনফুট কাঠ, ৫৩,৭৫৭ কেজি চা পাতা, ১,৬৫,৪০৫ কেজি কয়লা, ১,০৯,২৭১টি ইমিটেশন গহনা, ০৯টি কষ্টি পাথরের মূর্তি, ৮৫টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৬০টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৮০টি পিকআপ, ৩৬৮টি সিএনজি/ইজিবাইক এবং ১,১০৩টি মোটরসাইকেল। একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪৪টি পিস্তল, ১টি এসএমজি, ৪টি রিভলভার, ৬৭টি সকল প্রকার গান, ২৫০ রাউন্ড গোলাবারুদ, ৩৫টি ম্যাগাজিন, ৩২টি মর্টার শেল, ৪৯টি আর্টিলারি/রকেট শেল/বোম্ব, ০৫টি সকল প্রকার বোম্ব, ১১টি ককটেল এবং ৯১৯ কেজি বিস্ফোরক/গান পাউডার। 

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ২০২১ সালে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩,৫৯৯ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২,২৪৪ জন বাংলাদেশী নাগরিক ও ৮৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমন্ডিত এক সুশৃঙ্খল আধা-সামরিক বাহিনী ।এ বাহিনী প্রতিষ্ঠার পর ২২৩ বছরের দীর্ঘ পথ পরিক্রমায় বর্তমানে এবাহিনীর দায়িত্ব-কর্তব্যের ব্যাপকতা বৃদ্ধি এবং কর্মকুশলতা বহুমাত্রিকতা লাভ করেছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here