বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর না করা হলে আন্দোলনের হুমকি সিরাজ মন্ডলের

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51124

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51124, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোটার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বঙ্গবন্ধু ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ নারায়নগঞ্জ জেলা শাখা আয়োজনে শিমরাইল এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয। দোয়া শেষে অসহায় ও দুস্তদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ নারায়নগঞ্জ  জেলা সভাপতি মোঃ নূরুজ্জামান জজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ মামুন, আতাউর রহমান আতা ও আবুল বাশার প্রমুখ। অপর দিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ¦ সিরাজুল ইসলাম মন্ডল এর আয়োজনে নাসিক ৬নং ওয়ার্ডের মন্ডলপাড়ায় এক দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরন করা হয়।

Advertisement

৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল বলেন, বঙ্গবন্ধুর খুনি ফাঁসির আসামী বিদেশ পলাতকদের অতি দ্রæত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তা না হলে আন্দোলন করা হবে।

এছাড়াও বাংলাদেশ ট্রাক কভার্ট ভ্যান, পিকাপ মালিক সমিতি শিমরাইল শাখা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর উদ্যোগে জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকিতে সিদ্ধিরগঞ্জ এর শিমরাইল ট্রাক ষ্ট্যান্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।

এছাড়া নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ জালাল বাদল এর উদ্যেগে দোয়া মাহফিল ও রান্না করা খাবার ৩নং ওয়ার্ডে বিভিন্ন মহল্লায় আওয়ামী কমী ও অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

অপর দিগে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার উদ্যেগে নাসিক ২নং ওয়ার্ডে ৪২ টি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও নাসিক ২নং ওয়ার্ডে মিজমিজি পাইনাদী এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্র কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাজী আবুল কাশেম, মোহাম্মদ হোসেন, নাজির হোসেন ভূইয়া, কাজী রফিকুল ইসলাম ও আব্দুর রহিম প্রমুখ। পাইনাদী সি.আই খোলা কাঠের পুল এলাকায় নাসিক ১নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মাসুদ রানা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মজিবুর রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নাসিক ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ সেচ্ছাসেবক লীগ নেতা হাজী জহির ও আব্দুল জব্বার শিবলু প্রমুখ।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here