বগুড়ার ১০০০ ইয়াবাসহ নারী আটক

0
522

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাহিনুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া থেকে তাঁকে আটক করে শাজাহানপুর থানা-পুলিশ।

Advertisement

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল আল মামুন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আটক শাহিনুর ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন তিনি র‌্যাব-৬ খুলনা ক্যাম্পে কর্মরত। তাঁর কাছে পাওয়া ইয়াবা তিনি বিক্রির জন্য কাছে রেখেছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজীম উদ্দিন আজ মঙ্গলবার ঘটনার সততা নিশ্চিত করেছেন।

শাজাহানপুর থানা-পুলিশের দাবি, আটকের পর শাহিনুরের দেহ তল্লাশি করে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামে। বর্তমানে শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুনপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here