বগুড়ার যুবককে পুলিশ গ্রেফতার করে

0
587

বগুড়া প্রতিবেদক : পেশাই তার অন্তরঙ্গ ছবি-ভিডিও দিয়ে মেয়েদের ব্ল্যাকমেইল করা অনলাইনে প্রেমের অভিনয় করে অন্তরঙ্গ ছবি-ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইলের অভিযোগে রিফাত শেখ ওরফে আকাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বগুড়ার কলোনি চক ফরিদ মহল্লা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য জানিয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ থেকে এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের ফেসবুক পেজে একটি বার্তা দেন। তিনি জানান, তার পরিচিত ও প্রতিবেশী এক ছাত্রী অনলাইনে সম্পর্কে জড়িয়ে রিফাত শেখ ওরফে আকাশ নামের এক যুবকের প্রতারণার শিকার হচ্ছে। অভিযোগের বিবরণে বলা হয়, মেয়েটির সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে বিয়ের আশ্বাস দেন আকাশ। পরে মেয়েটির কিছু অপ্রীতিকর ছবি-ভিডিও ধারণ করেন তিনি। এসব ছবি-ভিডিও ব্যবহার করে নানাভাবে মেয়েটিকে ব্ল্যাকমেইল করতে থাকেন আকাশ। হাতিয়ে নিতে থাকেন টাকা ও গহনা।

Advertisement

শুরুতে মেয়েটি তার পরিবারকে কিছু জানায়নি। পরে পরিবারকে জানায়। একপর্যায়ে পরিবার মেয়েটিকে অন্যত্র বিয়ে দেয়। স্বামী ও তার আত্মীয়স্বজনের কাছে ছবি-ভিডিও পাঠিয়েও মেয়েটির সংসার ভেঙে দেয়া হয়।

পরে মেয়েটিকে আবার বিয়ে দেয়া হয়। একইভাবে দ্বিতীয় সংসারও ভেঙে দেন আকাশ। কোনো উপায় না পেয়ে বার্তা পাঠানো প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করে মেয়েটি ও তার পরিবার। তিনি সব শুনে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে বার্তা পাঠান। যুবকের বিস্তারিত পরিচয় মেয়েটির জানা ছিল না। সে শুধু জানত, যুবকের বাড়ি বগুড়ায়।

বার্তা পাওয়ার পরপরই পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ভুক্তভোগী মেয়েটির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসিকে জানানো হয়। যুবককে ধরতে বগুড়ার পুলিশ সুপারের সহায়তা চাওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে ডিবির একটি বিশেষ দল গঠন করেন।

দলটি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আকাশকে শনাক্ত করে। বুধবার ভোরে আকাশকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দফতর জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব করে আসছিলেন।

পরে তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে অন্তরঙ্গ ছবি-ভিডিও ধারণ করতেন। এরপর ব্ল্যাকমেইল করতেন। আকাশকে বগুড়া থেকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফিক নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here