ফ্লাইটের সিটের নিচ থেকে ৪৮ পিস স্বর্ণেরবার উদ্ধার

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 18033

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (18033, 'post_views_count', '0')

0

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৪৮ পিস স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ঘটনায় ওই সিটের যাত্রীসহ আশপাশের ছয় যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Advertisement

 

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক এবিএম সরওয়ার ই জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে তিনটি প্যাকেটে মোড়ানো মোট ৪৮পিস স্বর্ণেরবার উদ্ধার করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here