ফৌজদারি আইনে মামলা হতে বাধা নেই : হাইকোর্ট

0
676

র‌্যাগিং একটি ফৌজদারি অপরাধ তাই এই অপরাধের জন্য ফৌজদারি আইনে মামলা হতে বাধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী অরিত্রী আত্মহত্যার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদন উপস্থাপন করা হলে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

এখন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী গুরুতর অপরাধ করলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়া যাবে। এ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া নীতিমালা হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। ওই আইনে উত্ত্যক্তের পাশাপাশি র‍্যাগিং শব্দটি যোগ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ সময়, নবীন বরণ বা এ জাতীয় অনুষ্ঠানে র‍্যাগিং হয় বলে মন্তব্য করেন হাইকোর্ট। এজন্য এটি বন্ধে কঠিন আইন করার কথা বলেন হাইকোর্ট। এ ধরনের ব্যবস্থা না থাকায় আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন আদালত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here