ফতুল্লার রঘুনাথপুরে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

0
637

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার রঘুনাথপুরে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত মধ্যরাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে, আগুন দেখে একজন সাংবাদিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়, তাৎক্ষনিক তারা ডেমরা ফায়ার সার্ভিসকে জানালে ডেমরা ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

এদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে যে, আগুনের সূত্রপাত হয়েছে চায়ের টং দোকানের গ্যাস সিলিন্ডার থেকে। তারা জানান, পাশে থাকা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ট্রেড লাইন্সে ও ফায়ার লাইসেন্স ছাড়া অবৈধভাবে গড়ে উঠা পলিথিন কারখানা ও মোরব্বা তৈরির কারখানাসহ বেশ কয়েকটি ছোট-বড় দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, টং দোকানে থাকা সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আনুমানিক ১০ লাখেরও বেশি টাকার মালামাল পুড়ে গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here