প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে পিটিয়ে আহত

0
618

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইসা (১৫) নামে নবন শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে আহত করেছে হৃদয় (২২) নামে এক বখাটে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মো. দাগন মিয়া বাদী হয়ে শুক্রবার (২৬ জুলাই) বিকালে আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত স্কুলছাত্রী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সে মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযুক্ত বখাটে হৃদয় মনিয়ন্দ এলাকার চিহ্নিত মাদক সম্রাট ইবন মিয়ার ছেলে। আখাউড়া থানায় এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলা মনিয়ন্দ গ্রামের মাদক সম্রাট ইবনের ছেলে বখাটে হৃদয় বিভিন্ন সময় স্কুলছাত্রী ইসাকে উত্ত্যক্ত করত। শুক্রবার সকাল ১১টার দিকে গ্রামে তার আত্মীয়ের বাড়িতে যাবার পথে পাতাইরাটেক নামক এলাকায় পৌঁছলে বখাটে হৃদয় ইসার পথরোধ করে। এ সময় ওই বখাটের কুপ্রস্তাবে ইসা রাজি না হলে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষিসহ বেদম মারপিট করে। এতে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে বখাটে হৃদয় পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

ইসা বলেন, স্কুলে যাওয়া আসাসহ বিভিন্ন সময় মাদকাসক্ত হৃদয় আমাকে উত্ত্যক্ত করতো।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, বখাটে হৃদয়কে আটকের চেষ্টায় পুলিশ অভিযান অব্যাহত আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here