প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে নিহত দুইজন

0
677

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শ্যাম সুন্দরপুর এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পরে চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদ মোল্লা নিহত হয়েছেন।

Advertisement

রিপন কাজী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাংলাট এলাকার শরজল কাজীর ছেলে। আর আরোহী মনির আহম্মেদ মানিকগঞ্জ জেলার শরউপাই এলাকার হাসেম মোল্লার ছেলে। রাজবাড়ীর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: ফজলুল করিম জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা মোট্টো গ-১১-৪০৫৪ প্রাইভেটকারটি কালুখালী উপজেলার লারিবারি এলাকায় যাচ্ছিল এ সময় কালুখালী উপজেলার শ্যাম সুন্দরপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডোবায় পড়ে যায়। স্থানীয়দের খবরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। সেই সাথে প্রাইভেট কারের মধ্যে থাকা চালক রিপন কাজী ও আরোহী মনির আহম্মেদের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here