প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬টি আন্তর্জাতিক সম্মাননা ও এওয়ার্ড পেয়েছে

0
1066

অবি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ামেন্ট এওয়ার্ড’ অর্জনের মাধ্যমে তাঁর আন্তর্জাতিক সম্মাননা’র সংখ্যা বেড়ে ৩৬টিতে দাঁড়িয়েছে ।

Advertisement

 

প্রধানমন্ত্রীর পক্ষে জার্মানীতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ৭ মার্চ বার্লিনে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন প্রদত্ত এই এওয়ার্ড গ্রহণ করেন। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের পাশাপাশি দক্ষিণ এশিয়া অঞ্চলে তাঁর গতিশীল নেতৃত্বের জন্য এই এওয়ার্ড দেয়া হয়।

এরআগে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত করা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিভিন্ন ডিগ্রি ও সম্মাননা দেয়া হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here