প্রত্যেক এলাকাবাসীর জন্য তাদের চাঁদ দেখাই বিবেচিত হবে

0
455

হযরত কুয়ায়ব (র:) থেকে বর্ণিত হযরত উম্মুল ফাদল বিনতুল হারিস (রা:) মুআবিয়া (রা:) এর সাথে সাক্ষাতের জন্য তাকে শামে (সিরিয়ায়) পাঠান। কুয়ায়ব (র:) বলেন, আমি সিরিয়ায় পৌছে উম্মুল ফাদল (রা:) এর কাজ সমাধা করলাম। আমি সিরিয়ায় থাকতেই রমযানের চাঁদ দেখা গেল। জুমুআর রাতে (বৃহস্পতিবার সন্ধ্যায়) আমরা চাঁদ দেখলাম। রমযানের শেষের দিকে মদীনায় ফিরে এলাম। হযরত ইবনে আব্বাস (রা:) আমাকে (কুশলাদী) জিজ্ঞাসা করার পর চাঁদ দেখা সম্পর্কে উল্লেখ করে বলেন, তোমরা কবে চাঁদ দেখেছিলে? আমি বললাম, লোকেরা দেখেছে এবং তারা রোযা রেখেছে, হযরত মুআবিয়া (রা:) ও রোযা রেখেছেন। তিনি বলেন, কিন্তু আমরা তো তা শনিবার রাতে (শুক্রবার সন্ধ্যায়) দেখেছি। সুতরাং আমরা ত্রিশ দিন পুরা না হওয়া পর্যন্ত অথবা চাঁদ দেখা না পর্যন্ত রোযা রাখতে থাকব। আমি বললাম, মুআবিয়া (রা:) এর চাঁদ দেখা ও তাঁর রোযা রাখা কি আপনার জন্য যথেষ্ট নয়? তিনি বলেন, না। হযরত রাসূলে পাক (সা:) আমাদের এরূপ করতে নির্দেশ দিয়েছেন।

Advertisement

(তিরমিযী শরীফ-হাদীস নং-৬৪৫)

(আমরা সবাই বেশি বেশি হাদীস পড়বো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here