পেছনের রাস্তা দিয়ে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11241

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (11241, 'post_views_count', '0')

0

বিএনপি পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন সংস্থার আর্থিক সহযোগিতা ও ত্রাণসামগ্রী গ্রহণের সময় তিনি এ মন্তব্য করেন।

Advertisement

ওবায়দুল কাদের বলেন,মিথ্যা কথার স্ট্যান্ডবাজি ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার দেশে জঙ্গিবাদকে যেভাবে মোকাবেলা করে জঙ্গি সমস্যার সমাধান করেছে, ঠিক সেভাবেই রোহিঙ্গা সঙ্কটও মোকাবেলা করে তা সমাধান করবে। দেশের একটি দল ছাড়া বিশ্বের সবাই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রশংসা করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তি ফেরাতেই আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি করেছিল। এই চুক্তির পূর্ণ বাস্তবায়নে পাহাড়িদের নেতা জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমার সাথে বৈঠকে বসা হবে বলেও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, শামসুল হক চৌধুরী এমপি, একরামুল চৌধুরী এমপিসহ প্রমুখ।
এর আগে সামশুল হক চৌধুরী এমপি ২০ লাখ, এরামুল করিম চৌধুরী এমপি ২০ লাখ, আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিন ১০ লাখ, ডব্লিওটিসির পক্ষ থেকে ২০ লাখ, হাতিয়ার আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী রাতুলের পক্ষ থেকে ১০ লাখ ও এয়ারবেল গ্রুপের পক্ষ থেকে ৪ লাখ টাকার ওষুধ সামগ্রী গ্রহণ করেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here