পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

0
525

বগুড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল‌ে ভর্তি করা হয়‌েছে।গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার ও ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়াগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী চাঁদনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে একজন মারা যান। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক রয়েছে। তবে পলাতক থাকায় বাসের চালক ও চালকের সহকারীদের আটক করা সম্ভব হয়নি। প্রায় একই সময়ে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনট মোড়ে একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়াগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে একজন মারা যান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here