পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত

0
1033

চাঁদপুরের মতলবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত হয়েছে। ভোর রাত পৌনে ৩টার দিকে মতলব দক্ষিণ থানা ও ডিবি পুলিশের একটি দল চাঁদপুর-মতলব সড়কের হাজীর ডোন এলাকায় অভিযান চালিয়ে ৭টি মাদক মামলার আসামী সেলিমকে আটক করে।

Advertisement

এ সময় সেলিমের সহযোগীরা পুলিশের উপর গুলি ও হামলা করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আসামী সেলিম গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় তাকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছে। এ ছাড়া ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কাতুজ, ১১০ পিচ ইয়াবা,২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত সেলিমের পিতার নাম সালামত উল্লাহ। উপজেলার ৬ নং উপাদীতে তার বাড়ি। তার বিরুদ্ধে থানায় ৭ টি মাদক মামলা রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here