পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0
2335

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একদল মাদক ব্যবসায়ী হারাগাছ এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নিহত হয় এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, নিহত রবিউল ইসলাম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক দ্রব্য আইনে ১০টি মামলা আছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here