পুলিশ সদস্যের বাসা থেকে কমপক্ষে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

0
603

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার হাফেজ নগর এলাকায় এক পুলিশ সদস্যের বাসা থেকে কমপক্ষে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাতে ওই এলাকার হাজী গোফরান উদ্দিন মুন্সীর বাড়ি থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

র‌্যাবের দাবি, বাকলিয়া থানার এসআই খন্দকার সাইফুদ্দীন বাসাটি ভাড়া নিয়ে ইয়াবার কারবার করতেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে উদ্ধার করা ইয়াবার পরিমাণ কমপক্ষে ১৫ হাজার পিস। তবে সাইফুদ্দীনকে এখনও আটক করা হয়নি। অভিযান চলছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here