পুলিশ সদস্যদের মাদকাসক্তের সন্দেহ হলেই ডোপ টেস্ট করার নির্দেশ – ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

0
893

এজাজ রহমান: মাদকাসক্তে সন্দেহ হলেই পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সকালে রাজশাহী পুলিশ লাইনে একটি ভবনের ভিত্তিপ্রস্তর ও নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

Advertisement

 

তিনি বলেন, ‘আমরাই প্রথম ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি। এখন অন্যান্য সংস্থাও শুরু করেছে। পুলিশের সব ইউনিটকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে কোনো সময় কোনো পুলিশ সদস্যের আচরণে বা তথ্যের ভিত্তিতে যাকে মাদকাসক্তে সন্দেহভাজন মনে হবে তার সঙ্গে সঙ্গে ডোপ টেস্ট করানো হবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।’ আইজিপি রাজশাহী মহানগর পুলিশ সদর দফতর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মহানগর পুলিশ ও জেলা পুলিশের আলাদা দুটি নতুন ব্যারাক ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পুলিশ কমিশনার এস এম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ কর্মকর্তারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here