পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই; বিএনপি-ঐক্যফ্রন্টের অভিযোগ অবান্তর : আইজিপি

0
564

অবি ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই’ বিএনপি ও ঐক্যফ্রন্টের এমন অভিযোগ অবাস্তব বলে জানান পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘শুধু পুলিশ নয়, সমস্ত প্রশাসনই এখন কমিশনের নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করার পর তিনি এ কথা বলেন।

Advertisement

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

বৈঠকের শেষে আইজিপি বলেন, আমরা মূলত নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি। আমাদের সর্বশেষ অবস্থা-পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনার কথা কমিশনের সাথে বিনিময় করেছি।

পুলিশের প্রতিনিধি দলে আরো ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here