পুরান ঢাকার রাস্তাঘাট প্রসারিত করা অত্যন্ত জরুরি-শিল্প প্রতিমন্ত্রী

0
559

পুরান ঢাকার চকবাজারে অবস্থিত কেমিক্যাল গোডাউনগুলোর জন্য ঢাকার নিকটবর্তী কোন জায়গায় আগামী ৬ মাসের মধ্যে স্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এ কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা পরবর্তী আশু করণীয় নির্ধারণ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ একথা বলেন।

Advertisement

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম এসময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, নতুন স্থানে যাতে ঘন জনবসতি গড়ে না ওঠে সেজন্য লোকালয় ও জনপথ থেকে কিছুটা দূরবর্তী কোন জায়গায় চকবাজারের কেমিক্যাল গোডাউনগুলোর জন্য স্থান নির্ধারণ করা হবে। সভায় শিল্প প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সকলে পূর্ব থেকে সচেতন হলে এই দুর্ঘটনা এড়ানো যেতো। এখন সকলকে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি বলেন, পুরান ঢাকার রাস্তাঘাট প্রসারিত করা অত্যন্ত জরুরি। একাজে রাজউককে দ্রুত এগিয়ে আসতে হবে। শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিদ্যুত বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজউক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জাতীয় রাজস্ব বোর্ড, পরিবেশ অধিদপ্তর, ঢাকা ওয়াসা ও বাংলাদেশ ব্যাংকের  প্রতিনিধি এবং এফবিসিসিআইসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here