খলিলুর রহমান পলাশঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ড্রাগ লাইসেন্স না থাকায় দুইটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ওষুধ প্রশাসনের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ। এসময় লাইসেন্স না থাকার অপরাধে উজ্জ্বল ফার্মেসিকে ২ হাজার টাকা ও কেয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ঠাকুরগাঁও ড্রাগ সুপার মোঃ জাহিদুল ইসলাম ও পীরগঞ্জ থানা পুলিশ এএসআই হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড্রাগ সুপার ভয়ে উপস্থিতি টের পেয়ে উক্ত ওষুধের দোকান প্রায় ৬০% প্রতিষ্টানের মালিক তাদের প্রতিষ্টান বন্ধ করে পালিয়ে যায়। এলাকাবাসী ওষুধ প্রশাসনকে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। সেই সাথে প্রতি মাসে অন্তত ১বার হলেও অভিযানের দাবি জানিয়েছে সুশীল সমাজ।
পীরগঞ্জে ২ ওষুধের দোকানকে জরিমানা
Advertisement
Advertisement

