পিরোজপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫৯তম শাখার শুভ উদ্বোধন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 26269

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (26269, 'post_views_count', '0')

0

পিরোজপুর সদরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫৯তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

Advertisement

এ সময় বক্তব্য রাখেন চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সৈয়দ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানী ও ব্যাংকের খুলনা জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুর হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিন, সেক্রেটারি সৈয়দ সাব্বির আহমেদ, সাবেক সভাপতি এম.এ হাকিম হাওলাদার, পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আতাউর রহমান শেখ আলম, পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি শেখ ফিরোজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান মানিক, আখতারুজ্জামান ফুলু, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সাইদুল্লাহ লিটন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মূর্তজা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here