পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে ফেলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 54181

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (54181, 'post_views_count', '0')

0

লালমনিরহাটের বুড়িমারীতে আবু ইউনুস মোঃ সহিদুন্নবী জুয়েলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে, আজ বিকেল ৪ টায় সন্ত্রাস ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে রংপুর এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠক পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন।

Advertisement

প্রবীণ রাজনীতিবিদ শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান, লেখক ও গবেষক ডঃ মিজানুর রহমান নাসিম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ তুহিন ওয়াদুদ, প্রজন্ম একাত্তরের দেবদাস ঘোষ দেবু, সমাজকর্মী অলোক নাথ,সালাউদ্দিন বাবু, রাষ্ট্র চিন্তার সংগঠক অ্যাডভোকেট রায়হান কবীর, রংপুর পদাতিকের নাসির উদ্দিন সুমন, শিল্পী আহসান আহম্মেদ, সাংবাদিক সাইফুল্লাহ খাঁন, বেলায়েত হোসেন বাবু, শ্রমিক অধিকার আন্দোলনের আব্দুস সাত্তার বকুল,শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার প্রমুখ।

নেতৃবৃন্দ, লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে সংঘটিত ঘৃণ্য হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। সেই সাথে ধর্মান্ধ উগ্র মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষের প্রতি উদাত্ত আহবান জানান

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here